প্রতিষ্ঠানের ইতিহাস

অজ পাড়াগাঁয়ে বৈরান নদীর পূর্বপাশের গাড়াখালী গ্রামটি অবস্থিত। অত্র গ্রামে মরহুম শরাফত আলী নামে শিক্ষানুরাগী একজন ব্যক্তি ছিলেন। উনার অক্লান্ত পরিশ্রমে কতিপয় শিক্ষিত যুবকদের নিয়ে ১৯৯২ সালে গাড়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয় নামে একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। যার জন্ম না হলে হয়তোবা বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হতোনা।

বিদ্যালয়টির নিম্ন মাধ্যমিক পাঠদান, নিম্ন মাধ্যমিক একাডেমিক স্বীকৃতি, নবম শ্রেণি পাঠদানের অনুমতি, মাধ্যমিক একাডেমিক স্বীকৃতি, নিম্ন মাধ্যমিক এম পি ক্তির তারিখ, এস.এস. সি পরীক্ষায় প্রথম অংশ গ্রহণের সাল নিম্নরুপ 

নিম্ন মাধ্যমিক পাঠদানের অনুমতি ০১/০১/১৯৯৪ সাল।

নিম্ন মাধ্যমিক একাডেমিক স্বীকৃতি ০১/০১/১৯৯৪ সাল।

নবম শ্রেণি পাঠদানের অনুমতি ০১/০১/১৯৯৫ সাল।

মাধ্যমিক একাডেমিক স্বীকৃতি ০১/০১/১৯৯৬ সাল।

নিম্ন মাধ্যমিক এম পি ক্তির তারিখ ০১/০১/১৯৯৫ সাল।

বিদ্যালয়টি হতে এস.এস. সি পরীক্ষায় প্রথম অংশ গ্রহণ করেন ১৯৯৭ সালে।


১৯৯৭ সাল থেকে অদ্যাবধি প্রতি বৎসর এস.এস. সি পরীক্ষায় অংশ গ্রহণ করে আসছে, 

বিদ্যালয়ের ফলাফল সন্তোষজনক। বর্তমানে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন আধুনিকতায় ভরপুর। অতিমনোরম পরিবেশে সুদক্ষ শিক্ষক/শিক্ষিকা মন্ডলী দ্বারা বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে।