প্রশংসা কেবল আল্লাহ তালার জন্য। আল্লাহর প্রথম নির্দেশই হল ‘পড়’ আর এই ‘পড়া’ বা ‘শিক্ষাই’ হলো জাতি মেরুদন্ড। এই শিক্ষার মাধ্যমে ব্যক্তির জ্ঞান ও আচরনের কাঙ্খিত পরিবর্তন ঘটে। আদর্শ মানুষ তৈরীর মহান উদ্দেশ্যকে কেন্দ্র করে বৈরান নদীর পূর্বপার্শ্বে ছায়া ঘেরা নির্মল ও গ্রামীন পরিবেশে ১৯৯২ খ্রিস্টাব্দে গাড়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। নৈতিক গুনাবলী সম্পন্ন আদর্শ ও যোগ্য মানুষ তৈরী-ই আমাদের মূল লক্ষ্য। বিজ্ঞান মনস্ক মানব সম্পদ গঠন ও শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকাশই আমাদের মূল উদ্দেশ্য। আধুনিক শিল্প বিপ্লবের যুগে তথ্য ও প্রযুক্তির ভান্ডার সমৃদ্ধনাগরিক প্রতিষ্ঠাই হলো আমাদের মূল প্রতিপাদ্য। বিদ্যালয়ের পরিচিতি ও সহশিক্ষা কার্যক্রম বিদ্যালয়ের ওয়েবসাইটটির মাধ্যমে উন্মুক্ত করে দিতে চাই সর্বোত্র। সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা খেলাধূলা ও স্কাউটিং সহ অন্যান্য সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীর মানসিক বিকাশে নিরন্তর প্রচেষ্টা করে যাচ্ছে এই বিদ্যাপীঠ। সেদিন আর বেশী দূরে নয় গ্রামীণ পযার্য়েও চলে আসবে অনলাইনের মাধ্যমে বিদ্যালয়ে ভর্তি, পরিক্ষার ফলাফল, প্রগ্রেসিভ রিপোর্ট আর এস এম এসের মাধ্যমে অভিভাবকের সাথে যোগাযোগ। আমরা সকলের সহযোগিতা পেলে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও এলাকার সুধীজনের মধ্যে সেতু বন্ধনের মাধ্যমে উন্নত ও আদর্শ প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই আমাদের স্বপ্নের এই বিদ্যাপীঠ।
“আল্লাহ হাফেজ”